ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

কুমার বিশ্বজিতের মা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩০, ১২ ডিসেম্বর ২০১৯
কুমার বিশ্বজিতের মা মারা গেছেন
ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রাণী দে (৮৩) মারা গেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ।

জানা যায়, নভেম্বর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কুমার বিশ্বজিতের মা। হাসপাতালে নেয়ার পর জানা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন শোভা রাণী। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাকে দু’বার লাইফ সাপোর্ট দেয়া হয়। মাঝে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় একবার লাইফ সাপোর্ট প্রত্যাহার করে নেয়া হয়। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পোস্তগোলা শ্মশানঘাট শোভা রাণী দের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!