১৬ মার্চ এলিট প্যানেলের এই ভারতীয় আম্পায়ার এক সপ্তাহের ছুটিতে নিজের পৈতৃক বাড়ি উত্তর প্রদেশের শামলি জেলায় ডানগ্রোল গ্রামে গিয়েছিলেন। কিন্তু ভারত সরকারের ঘোষিত লকডাউনের কারণে সেখানেই আটকে পড়েন তিনি। ভোগান্তি তার এখানেই শেষ হয়ে যায়নি। অনিলের বাড়ির এলাকায় মোবাইলের সংযোগও ঠিকমতো পাওয়া যায়না। ফলে কথা বলতে গাছে উঠতে হয় এই ভারতীয় আম্পায়ারকে।
তিনি বলেন, ‘কারো সঙ্গে কথা বলতে গেলে বাড়ির ছাদে, এমনকি গাছেও চড়তে হচ্ছে। আর এমনটা করলেও যে নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যাচ্ছে সেটিও কিন্তু নয়। আর ইন্টারনেটের তো প্রশ্নই ওঠে না। ১৬ই মার্চ কিছুদিনের জন্য গ্রামে এসেছিলাম। কিন্তু লকডাউন ঘোষণার পর আমি সরকারের নির্দেশনা মেনে চলছি’।
.png)
২০১৩ সালের আগস্টে অনীল চৌধুরী আইসিসির এলিট প্যানেলে নাম লেখান। এখন পর্যন্ত ২০ ওয়ানডেতে ফিল্ড এবং ১৭ ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। সেই সঙ্গে ২৮টি টি-টোয়েন্টিতে ফিল্ড ও ১২টি টি-টোয়েন্টিতে টিভি আম্পায়ার ছিলেন ৫৫ বছর বয়সী এই আম্পায়ার।