[ খবর ]
করোনামুক্ত ভাগ্যবান যেসব দেশ!
ফাইল ছবি
চীনে করোনার তাণ্ডব কমলেও ইউরোপে এ ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে করোনা হানা দিয়েছে। এর মধ্যে কিছু ভাগ্যবান দেশ ও অঞ্চল রয়েছে যেখানে এখনো করোনা শনাক্ত হয়নি।
এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চল এখনো করোনামুক্ত আছে। তবে সেখানে এর অস্তিত্ব আছে কি না তা অবশ্য নিশ্চিত নয়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করেছিল পর্যাপ্ত পরীক্ষা ও ব্যবস্থা না নেয়ায় অনেক দেশে করোনা শনাক্ত হয়নি। তবে সেসব দেশেও এর উপস্থিতি থাকতে পারে।
তবে যেহেতু এখনো এসব দেশে করোনা শনাক্ত হয়নি সেই হিসাবে এই দেশগুলোকে ভাগ্যবান বলা যেতেই পারে। দেখে নেয়া যাক কোন মহাদেশের কোন দেশগুলোতে এখন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি।
এশিয়া মহাদেশ- ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজকিস্তান, তুর্কেমিনিস্তান।
ওশেনিয়া মহাদেশ- সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু।
আফ্রিকা মহাদেশ- বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা, লেসেথো।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!