[ দেশজুড়ে ]
কমলগঞ্জে তুলার কারখানা-গুদামে আগুন
পুড়ে যাওয়া কারখানা
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি তুলার কারখানা ও গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার সকালে ওই উপজেলার ভানুগাছ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভানুগাছ বাজারের মোতাহের মিয়ার তুলা ধুনার মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুন লাগে। এতে কারখানার মেশিনারিজ ও তুলা পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন বলেন, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি।
কমলগঞ্জের ইউএনও মো. আশেকুল হক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!