ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

এশিয়ান হাইওয়েতে উচ্ছেদ অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২ ডিসেম্বর ২০১৯
এশিয়ান হাইওয়েতে উচ্ছেদ অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ার হাইওয়ের দুই পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাঞ্চন সেতুর পূর্বপাড় থেকে কেন্দুয়াপাড়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জেলা সওজ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ফারুকী জানান, অভিযানে সড়কের দুই পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
 
জেলা সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন শামীম বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়কের দুই পাশে ১০ মিটার জায়গা দখলমুক্ত করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, কাঞ্চন সেতুর টোলপ্লাজার প্রকল্প পরিচালক মো. কারিবুল ইসলাম, কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল মান্নান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!