ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৬০ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ১০ জানুয়ারি ২০২০
আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৬০ বেসামরিক নিহত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আফগানিস্তানে চালানো মার্কিন ড্রোন হামলায় এক তালেবান কমান্ডারসহ অন্তত ৬০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

ইরান সীমান্তের নিকটবর্তী পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের শিন্দান্দ জেলায় এই হামলা চালানো হয় বলে বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জাইলানি ফরহাদ বলেছেন, তালেবান থেকে বিচ্ছিন্ন একটি অংশের শীর্ষ কমান্ডার মুল্লাহ নাঙ্গিয়ালাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। হামলায় তিনি নিহত হয়েছেন।

Advertisement

প্রাদেশিক পরিষদের উপ-প্রধান তরিয়ালায় তাহিরি জানিয়েছেন, স্প্লিন্টার বাহিনীর শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে চালানো এই হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৬০ বেসামরিক নিহত

আফগানিস্তানে ন্যাটোর মিশন রেজলিউট সাপোর্ট বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছে, এটি আফগান বাহিনীর সমর্থনে একটি প্রতিরক্ষামূলক বিমান হামলা। এদিকে আফগান সরকার বেসামরিক নাগরিক হতাহতের তদন্ত শুরু করেছে।

২০১৩ সালে তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর নাঙ্গায়ালে তালেবানের মূল শাখা থেকে বিচ্ছিন্ন হন এবং মোল্লা রসুল নামে পরিচিত এক কমান্ডারের নেতৃত্বে একটি ছোট ভাঙা দলে যোগ দেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!