ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে দিনে-দুপুরে প্রবাসীর বাড়িতে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১০, ৪ নভেম্বর ২০১৯
আদমদীঘিতে দিনে-দুপুরে প্রবাসীর বাড়িতে চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে দিনে-দুপুরে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

সোমবার দুপুরে ওই উপজেলার কুন্দগ্রাম হারভাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী চাঁন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

চাঁন মিয়ার স্ত্রী রুমা বিবি জানান, তিনি বাড়িতে তালা দিয়ে ব্যাংকে যান। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন সবকিছু তছনছ হয়ে আছে। ঘরে ৫৫ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ছিলো। সব নিয়ে গেছে।

Advertisement

আদমদীঘি থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, এখনো কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!