ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খবর ]

আক্রান্ত নারীর সংস্পর্শে আসায় ৫০ জনের নমুনা সংগ্রহ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ২৯ এপ্রিল ২০২০
আক্রান্ত নারীর সংস্পর্শে আসায় ৫০ জনের নমুনা সংগ্রহ
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় একজন নার্সের(নারী) করোনা পজিটিভ হওয়ায় তার সংস্পর্শে আসা ৫০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

বুধবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

তিনি জানান, এ মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন দুইজন, আর করোনা হাসপাতালে একজন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা জানান, খুলনা বিভাগের ১০ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১১৮ জন। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। পুরোপুরি সুস্থ হয়েছেন চারজন। বাকিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করা। এতে খুমেকের এক নার্স এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতাকর্মী ও এক নৈশপ্রহরীর করোনা শনাক্ত হয়।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!