ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিইউতে মা, জেট বিমানে আসছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৮, ৩ মার্চ ২০২০
আইসিইউতে মা, জেট বিমানে আসছেন রোনালদো
মায়ের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো

মঙ্গলবার (৩ মার্চ) সকালে হঠাৎ করেই জ্ঞান হারান ক্রিশ্চিয়ানো রোনালদোর মা ডোলারেস আভেইরো। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয় তাকে। জানা যায়, স্ট্রোক করেছেন তিনি। প্রথমে অবস্থা স্থিতিশীল মনে হলেও পরে আইসিইউতে নেয়া হয় ডোলারেসকে। মায়ের এ অবস্থায় দ্রুত তার কাছে যেতে জেট বিমান ভাড়া করেছেন রোনালদো।

বর্তমানে ইতালিতে থাকেন রোনালদো। সেখানে জুভেন্টাসের হয়ে খেলছেন তিনি। তবে সম্প্রতি এল ক্ল্যাসিকোর ম্যাচ দেখতে স্পেনে গিয়েছিলেন তিনি। এদিকে রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরাতেই থাকেন তার বাবা-মা।

এরইমধ্যে ডোলারেসের মাথায় একটি অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। মায়ের কাছে দ্রুত যেতে ব্যাকুল সিআর সেভেন জেট বিমান ভাড়া করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যার মাঝেই মায়ের কাছে পৌঁছার কথা তার। 

Advertisement

পর্তুগালের এক গণমাধ্যমের সূত্রানুযায়ী, ইস্কেমিয়া টাইপের স্ট্রোক হয়েছে ডোলারেসের। এ ধরনের স্ট্রোক খুব কমন। এতে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়।

এমনিতে রোনালদোর মা ডোলারেস ক্যান্সারে আক্রান্ত। ২০০৭ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সেরেও উঠেছিলেন তিনি। কিন্তু গত বছরের শুরুতে আবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানান রনের মা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!