ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অস্ট্রেলিয়ার প্রাচীন মসজিদে মিলেছে বাংলা কবিতার বই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ১৬ ডিসেম্বর ২০১৯
অস্ট্রেলিয়ার প্রাচীন মসজিদে মিলেছে বাংলা কবিতার বই
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় মরুভূমির একটি প্রাচীন মসজিদে বাংলা কবিতার বইয়ের সন্ধান পাওয়া গেছে। ৫০০ পৃষ্ঠার ওই বইটিতে বাংলায় লেখা সুফি কবিতা রয়েছে।
 
লাল রঙের ওই মসজিদটি ১৮৮৭ সালে তৈরি করা হয়। সিডনি থেকে প্রায় ১০০০ কিলোমিটার ভেতরে দুর্গম মরুভূমিতে ১৯৬০ সালে এটির সন্ধান পায়। মসজিদটি ব্রোকেন হিল হিস্টোরিকাল সোসাইটি করোগেটেড আয়রন দিয়ে তৈরি করা হয়।

এদিকে বেশ কয়েক বছর আগেই কবিতার বইটি খুঁজে পাওয়া গিয়েছিল। পবিত্র কোরআন শরিফ মনে করে গ্রন্থটি সংরক্ষণ করা হচ্ছিল। কিন্তু অস্ট্রেলিয়ান-বাংলাদেশি গবেষক ড. সামিয়া খাতুন উপলব্ধি করেন, এটি আসলে বাংলা ভাষায় লেখা শত বছরের আগের একটি পুঁথি। তার উপর হাতে লেখা ছিল  ‘The Holy Koran’।

প্রথম পাতা ওল্টালেই বোঝা গেছে, এটি কোরআন নয়, আদ্যোপান্ত একটা বাংলা বই। বইটির প্রকৃত নাম ‘কাসাসোল আম্বিয়া’। এর অর্থ নবীদের কাহিনী।

বইটি ১৮৬১ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। ড. সামিয়া খাতুনের পাওয়া বইটি ছিল ১৮৯৫ সালে প্রকাশিত অষ্টম সংস্করণ। এ বইয়ের কবিতাগুলো শ্রোতাদের কাছে উচ্চস্বরে গাওয়ার জন্য লেখা হয়েছিল। এটির তিনটি কবিতা লিখেছেন মুন্সী রেজাউল্লাহ। 

ড. খাতুন তার গবেষণায় দেখেছেন, বহু জাহাজি সে সময় ওই এলাকায় গিয়েছিলেন। উটের ব্যবসার সঙ্গেও জড়িত ছিল বহু বাঙালি। অনেক বাঙালি সে সময় আয়ার কাজ করতেও সেখানে গিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!