ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ২১ অক্টোবর ২০২৬
আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪৫) এক যুবকের  মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় রেলওয়ে কুমাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করতে ছুটে যায়।
 

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামি আন্ত:নগর মহানগর ট্রেনটি কুমারপাড়া এলাকায় আসলে ওই যুবকটি ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস নিহত হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!