ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হ্যান্ডওয়াশ-টিস্যু নিয়ে সেলুনে ইউএনও

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ১৪ মার্চ ২০২০
হ্যান্ডওয়াশ-টিস্যু নিয়ে সেলুনে ইউএনও
স্যাভলন, হ্যান্ডওয়াশ ও টিস্যু দিচ্ছেন ইউএনও তমাল হোসেন (ছবি: ডেইলি বাংলাদেশ)

করোনাভাইরাস মোকাবিলায় নাটোরের গুরুদাসপুরে সেলুনে স্যাভলন, হ্যান্ডওয়াশ ও টিস্যু দিয়েছেন ইউএনও মো. তমাল হোসেন।

শনিবার দুপুরে উপজেলা সদরের চাঁচকৈড় বাজারের প্রায় ২০টি সেলুনে এসব বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন।

ইউএনও তমাল হোসেন বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!