জানা গেছে, রোববার সকাল থেকে কলকাতার পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি রাস্তায় দাঁড়িয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচী হিসাবে বাইক চালকদের সচেতন করছে। আইন মেনে ১ কেজি পেঁয়াজ উপহার হিসাবে পেয়ে খুশি বাইক চালকরা। কারণ কলকাতায় এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৭০ টাকা কেজি দরে।
যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন না, তাদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট পরার কথা বলেছে এই সমিতি। তাদের বার্তা, পেঁয়াজ পাওয়ার জন্য হেলমেট পরা নয়, নিজের সুরক্ষার জন্য হেলমেট পরুন। জানা যায়, পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির এমন উদ্যোগে খুশি বাইক চালকরা।
.png)