[ দেশজুড়ে ]
হাসপাতালের ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের ভাগাড় থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের পর হাসপাতালের ভাগাড়ে ওই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, কে বা কারা হাসপাতালের পেছনে ওই নবজাতককে ফেলে গেছেন জানা নেই। হাসপাতালে কোনো অন্তঃসত্ত্বা ভর্তি ছিলেন না।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে- জন্মের পরই কেউ শিশুটিকে ময়লার ভাগাড়ে ফেলে গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!