[ দেশজুড়ে ]
হবিগঞ্জে বেগম রোকেয়ার জন্মদিনে মোমবাতি প্রজ্বলন
ছবি: ডেইলি বাংলাদেশ
বেগম রোকেয়ার ১৩৯ তম জন্মদিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময় তার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সোমবার রাতে হবিগঞ্জ শহরতলীর বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালন হয়। কর্মসূচিগুলো পালনের আয়োজন করে সেন্টার ফর কমিউনিটি ডেভোলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) ।
এ সময় বেগম রোকেয়া সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদরের গোপায়া ইউপির সাবেক চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী লিটন ও আব্দুস সালাম।
চেয়ারম্যান মিছবাউল বারী লিটন বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী মুক্তির অগ্রদুত। তিনি নারীদের অধিকার নিয়ে সবসময় সচেষ্ট ছিলেন। তাই সব নারীকে বেগম রোকেয়ার আদর্শ অনুকরণ করতে হবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেন্টার ফর কমিউনিটি ডেভোলপমেন্ট এসিসটেন্স’র (সিসিডিএ) ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি কর্মকর্তা বিবেক চন্দ্র দাস, ব্রাঞ্চ ম্যানেজার রাজীব চন্দ্র দাস, অডিট অফিসার দোলোয়ার হোসেনসহ শিক্ষার্থীরা।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!