ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্বামীকে গলা কেটে হত্যার পর চিৎকার করে লোকজন ডাকলেন স্ত্রী

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ৬ জুন ২০২০
স্বামীকে গলা কেটে হত্যার পর চিৎকার করে লোকজন ডাকলেন স্ত্রী
আশুলিয়া থানা, সাভার

সাভারের আশুলিয়ায় বটি দিয়ে স্বামীকে গলা কেটে হত্যার পর নিজেই চিৎকার করে লোকজন ডাকলেন স্ত্রী। এ ঘটনায় মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে আশুলিয়ার নরসিংহপুরে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মমিন আলী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া গ্রামের আমির আলীর ছেলে। তিনি ও তার স্ত্রী কাশমিরা আক্তার আশুলিয়ার নরসিংহপুরের ডেকো গার্মেন্টসে কাজ করতেন।

বাড়ির মালিক সামাদ দেওয়ান জানান, দেড় মাস আগে তার বাড়ির একটি ঘর ভাড়া নেন মমিন আলী ও কাশমিরা আক্তার। শুক্রবার রাতে কাশমিরার চিৎকারের ঘুম ভাঙে যায় তাদের। ওই সময় তার স্বামী মারা গেছে বলে জানান কাশমিরা।

আশুলিয়া থানার এসআই সাহা জানান, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় ঘর ভেতর থেকে তালা দেয়া ছিল। পরে দরজা ভেঙে মমিনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী কাশমিরাকে আটক করা হয়েছে।

এসআই সাহা আরো জানান, মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মমিনকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছেন স্ত্রী কাশমিরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষ এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!