[ দেশজুড়ে ]
স্বামী পরকীয়া করায় লিঙ্গ কাটলেন স্ত্রী
ছবি: সংগৃহীত
স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ায় ক্ষোভে তার লিঙ্গ কেটে দিলেন স্ত্রী। বুধবার মধ্যরাতে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউপির তেঘর গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় স্বামী মিটুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত স্ত্রীর নাম কুলসুম বেগম। সে একই ইউপির বেগুনবাড়ি গ্রামের মকলেছের মেয়ে। মিটুল তেঘর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
আট মাস আগে গার্মেন্টসে চাকরির সুবাদে কুলসুমের সঙ্গে মিটুলের পরিচয় হয়। পরে দুজন ঢাকাতে বিয়ে করে ঘর-সংসার করছিলেন। সম্প্রতি তারা ঈদের ছুটিতে বাড়িতে আসেন। বাড়িতে এলে ছেলের চাইতে মেয়ের বয়স বেশি হওয়ায় দাম্পত্য কলহের সৃষ্টি হয়। সালিশ বৈঠকের পর সংসার করতে থাকেন কুলসুম।
এদিকে কুলসুমের অভিযোগ, বাড়িতে এসে পরকীয়ায় জড়িয়ে পড়েন মিটুল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে কোনো এক সময় ব্লেড দিয়ে তার লিঙ্গ কেটে ফেলেন।
সিংড়া থানার ডিউটি অফিসার এসআই পলাশ জানান, কুলসুমকে আটক করে জবানবন্দির জন্য নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!