বুধবার ৪৭৪ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিন গেছে জাহাজ দুইটি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ নৌ-বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দুইটি জাহাজের চলাচলে কোনো বাধা নেই। নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফুল ইসলাম স্বাক্ষরিত অফিস স্মারকে জাহাজ দুইটির স্থগিতাদেশ প্রত্যাহার করে চলাচলে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
.png)
এর আগে ২৫ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটক পরিবহন বন্ধ ছিল।
আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে এমভি পারিজাত ও এমভি দোয়েল পাখি-১ এর পরিচালক এবং বে অব বেঙ্গল গ্রুপের এমডি তোফায়েল আহমদ বলেন, কিছু কুচক্রী মহল জাহাজ দুইটির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলের আদেশ পাওয়ার পর বুধবার থেকে পুনরায় জাহাজ দুইটি চলাচল শুরু করেছে।
টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ নৌ-রুটে জাহাজ চলাচল ডিসি কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আদালতের আদেশে জাহাজ দুইটি পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেছে বলে টেকনাফ নৌবন্দরের ট্রাফিক কর্মকর্তার মাধ্যমে শুনেছি।