[ খবর ]
সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ
সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ
সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার বিকেলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
মঙ্গলবার রাতে তার অবস্থার অবনতি হলে নিজ বাড়ি থেকে ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়।
সিলেটের ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানান, আক্রান্ত চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য
ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অথবা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে তাকে ভর্তি করা হতে পারে।
রোববার সিলেটের প্রথম ব্যক্তি হিসেবে তার শরীরে করোনাভাইরাস সনাক্ত করা হয়। এর পর থেকে তিনি বাসায় চিকিৎসাধীন ছিলেন।
আক্রান্ত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!