ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরার চৌদ্দ বছরের তন্ময়ের ওজন ৭১ কেজি!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ২০ অক্টোবর ২০১৯
সাতক্ষীরার চৌদ্দ বছরের তন্ময়ের ওজন ৭১ কেজি!
তন্ময় দাস। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় তন্ময় দাস নামে এক যুবকের ওজন অস্বাভাবিকভাবে বেড়েছে। ১৪ বছর বয়সে তার ওজন ৭১ কেজি। প্রতিনিয়তই তার ওজন বেড়েই চলেছে।

সাতক্ষীরা সদরের সুদুরডাঙ্গি গ্রামে তন্ময়ের বাড়ি। তার বাবা দিনমজুর। তন্ময় সাতক্ষীরার একটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করে।

জানা গেছে, তন্ময় হরমোনজনিত রোগে ভুগছে। অতিরিক্ত ওজনের কারণে তন্ময়ে দৌড়াতে পারে না, জোরে হাঁটতেও পারে না এবং সবসময় মাথায় যন্ত্রণা থাকে। হাতে-পা ব্যথা করে।

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয় তন্ময়কে। তবে টাকার অভাবে চিকিৎসা এগোয়নি। চিকিৎসকরা বলেছেন, তার দেহে হরমোনের সমস্যা রয়েছে। তার নিম্নাঙ্গেও নানা সমস্যা রয়েছে।

জন্মের সময় তন্ময়ের মাথা একটু বেশি মোটা ছিল ও শরীর ছিল শীর্ণকায়। এ সময় তার চিকিৎসা করার পর সে স্বাভাবিক হয়। তবে সাত-আট বছর বয়স থেকে সে অতিমাত্রায় মুটিয়ে যেতে শুরু করে। 

তন্ময়ের মা জানান, এতে তার সারা শরীর ব্যথা করে এবং প্রচুর পানির পিপাসা পায়। সারা দিন তাকে প্রচুর পানি খেতে হয়। বর্তমানে তার ব্যয়বহুল চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছে পরিবার। 

তিনি আরো জানান, তার  চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা ব্যয় হবে। কিন্তু চিকিৎসার এই ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। তিনি ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!