ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষে আহত ৩০
ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার সকালে সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
গুরুতর আহত ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, বাকী বিশ্বাস, আবুল খায়ের, হানিফ বিশ্বাস, আমিনুল ইসলাম, ইয়াসিন বিশ্বাস, ফারুক বিশ্বাস, জহির বিশ্বাস, আবুল হোসেন, সুজন বিশ্বাস, বাসি বিশ্বাস, নওশের বিশ্বাস, শাহাদত হোসেন, বাদশা বিশ্বাস, আল আমিন শেখ, হাকিম বিশ্বাস, জিহাদ বিশ্বাস।
স্থানীয়রা জানায়, উপজেলার কান্দাকুল গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে রোববার রাতে একটি পক্ষ সাউন্ড বক্স বাজাচ্ছিলো। এ সময় আরেকটি পক্ষ তাদের সাউন্ড বক্স বাজাতে নিষেধ করে। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে দুই পক্ষের ৩০ জন আহত হয়।
বোয়ালমারী থানার এসআই আশুতোষ ভৌমিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর