সন্তান হওয়ার পরই বাড়ছে ওজন! জেনে নিন মুক্তির উপায়
সন্তান গর্ভে আসার পর থেকেই একটু একটু করে নারীদের শরীরের গঠনে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ওজন ও শরীরের ভাঁজ। তাই সে অবস্থা থেকেই শরীর সম্পর্কে বিশেষ যত্নশীল হয়ে ওঠা উচিত।
এক্ষেত্রে শিশু জন্মের দুই থেকে তিন মাসের মধ্যেই শরীরে পরিবর্তন বেশি দেখা যায়। তাই শরীরে মেদের পরিমাণ বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত না হয়ে জেনে নিন মুক্তির উপায়। যা সহজেই আপনার মেদ ঝরাতে সাহায্য করবে। চলুন তবে দেখে নেয়া যাক উপায়গুলো-
> এই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলা উচিত। নিজের মতন কোনো খাবারের তালিকা বানিয়ে ফেলা উচিত নয়। এতে শরীরের ক্ষতি হয়।
.png)
> প্রসবের পর ছয় মাস অন্তত পক্ষে ক্যালরি গ্রহণ করতেই হবে। এই সময় শরীর দূর্বল থাকে। তাই এসময় খাবার খাওয়া উচিত শরীরের পুষ্টির কথা মাথায় রেখে।
> এসময় ওয়ার্ক আউট না করে ব্যায়াম করা ভালো। নিয়মিত ব্যায়াম করলে শরীরের মেদ ঝরে যাবে। কিন্তু ভারী ওয়ার্ক আউট করা ঠিক নয়।
> বেশিক্ষণ শুয়ে বসে না থেকে একটু হাটা চলা করা। মাঝে মধ্যেই বিছানা থেকে উঠতে হবে। তাছাড়া শিশুর সঙ্গে সময় কাটান।
> দুইবেলা খাওয়ার পর শুয়ে পড়া থেকে বিরত থাকুন। এসময় শুতে গেলে শরীরে মেদ বৃদ্ধি পায়। তাই খাওয়ার পর একটু হাটার অভ্যাস করুন।
> নিময় করে ছয় ঘন্টা গভীরভাবে ঘুমিয়ে নিন। এতে শরীর ভালো থাকবে। নইলে শরীরের নানা সমস্যা সৃষ্টি হতে পারে। ঘুম ভালো না হলেও মেদ বৃদ্ধি পায়।
> তেল জাতীয় খাবার ত্যাগ করুন। বাইরের খাবার খাওয়া চলবে না। পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন। ফল ও হালকা খাবার খান। কিন্তু তাতে যেন শরীরের পুষ্টির কোনো অভাব না ঘটে, তা মাথায় রাখতে হবে।
ডেইলি বাংলাদেশ/এএ