[ দেশজুড়ে ]
শাহ আমানতে সাত কেজি সোনা উদ্ধার
ফাইল ছবি
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৬ কেজি ৮৪ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
রোববার দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট থেকে সোনা উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের নির্দেশনা অনুযায়ী দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটির যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো হয়। এ সময় এয়ারক্রাফট গেটের কাছে বোর্ডিং ব্রিজে ৫২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮৪ গ্রাম।
.png)
কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, এ বিষয়ে কাস্টমস আইনে মামলার প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!