অভিযুক্ত গাজীউর রহমান ওই উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা।
সিলেট শুল্ক গোয়েন্দা অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আবদুল মোতালেব জানান, গাজীউর রহমান কার্নেট সুবিধায় গাড়িটি দেশে এনে দীর্ঘদিন ব্যবহার করেন। মেয়াদ শেষে গাড়িটি আর সড়কে বের করেননি। বাড়ির লোকজন জানান গাড়ির কাগজ এবং চাবি তাদের কাছে নেই।
.png)
তিনি আরো জানান, অভিযানের সময় গাজীউর রহমানকে বাড়িতে পাওয়া যায়নি। সেখানকার সড়ক সরু হওয়ায় রেকার যেতে পারেনি। শনিবার সকালে গাড়িটি শুল্ক বিভাগের হেফাজতে নেয়া হবে।
ইউপি মেম্বার আজগর আলী জানান, শনিবার সকালে গাজিউর রহমান ঢাকা থেকে এসে গাড়ির চাবি দেবেন। পরে গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।