ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে ব্রাজিল

করোনাভাইরাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১১, ২৩ মে ২০২০
রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে ব্রাজিল
রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলো ব্রাজিল। ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকা প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। এ তালিকায় নতুন নতুন দেশ যোগ হচ্ছে, আচমকা শীর্ষেও উঠে আসছে। তেমন একটা দেশ ব্রাজিল। আচমকা করোনার হটস্পটে পরিণত হলো জায়গাটি। বর্তমানে রাশিয়াকে হটিয়ে করোনা আক্রান্তের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে দেশটি।

শুক্রবার ব্রাজিলের ১৯ হাজার ৯৬৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাতে লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৩৮২ জন। এদিকে রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার ৪৪৮জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন ২১ হাজার ১১৬জন এবং সুস্থ হয়েছেন এক লাখ ৩৪ হাজার ৫৩০জন।

Advertisement

বিশ্বজুড়ে করোনায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৪ হাজার ১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ৫৮ হাজার ৫৬৭ জন। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!