[ দেশজুড়ে ]
রাণীনগরে কলহের জেরে স্বামীর আত্মহত্যা
নওগাঁর রাণীনগরে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী। রোববার রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল প্রামানিক চকাদিন মোল্লাপাড়া গ্রামের টুকুর ছেলে।
নিহতের বাবা টুকু জানান, রাশেদুল ও তার স্ত্রী ঢাকায় থাকে ও সেখানে ব্যবসা করে। ঈদের ছুটিতে বাড়ি এসেছে। রোববার স্ত্রীকে নিয়ে নওগাঁ ডাক্তারের কাছে যায় রাশেদুল। বাসায় আসার পর দুজনের কথা কাটাকাটি হয়। রাতে রাশেদুলের স্ত্রী পাশের বাড়িতে ঘুমাতে যায়। রাশেদুল নিজের ঘরে শুয়ে পড়েন। সোমবার সকালে অনেক ডাকাডাকির পরও রাশেদুল দরজা খুলেনি। পরে জানালায় গিয়ে দেখা যায় ঝুলে আছে তার মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!