ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ৬টি চোরাই সিএনজিসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৩, ১৪ ডিসেম্বর ২০১৯
রাজধানীতে ৬টি চোরাই সিএনজিসহ গ্রেফতার দুই

রাজধানীর মোহাম্মদপুর থেকে সিএনজি অটোরিক্সা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৬টি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলো- মো. সেলিম (৩০) ও মো. নাছিম (৫০)।

শনিবার মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটায় মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে সিএনজি চোর চক্রের দুজনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ দিন ধরে মোহাম্মদপুর এলাকায় চোরাই সিএনজি অটোরিক্সা কেনাবেচা করে আসছিলেন। দুজনের বাসা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

Advertisement

উদ্ধার সিএনজির রেজিস্টেশন নম্বর ও ইঞ্জিন নম্বর হলো-

১. ঢাকা- দ ১৪-০৭৪২, AAMBKB 2720

২. ঢাকা- থ ১৪-০০৪৪, A0802002

৩. ঢাকা- দ ১১-০৩৫৫, AAMBGK35970

৪. ঢাকা- দ ১৪-২২১৬, AAMBSE32116

৫. ঢাকা- দ ১১-৩২৮৬, AAMBRK22012

৬. ঢাকা- দ ১১-২৪৫৩, AAMBKH3636

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!