ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউপিডিএফ কর্মীকে রাঙামাটিতে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০
ইউপিডিএফ কর্মীকে রাঙামাটিতে গুলি করে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটিতে পার্বত্য সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার দুর্গম বন্দুক ভাঙ্গা ইউপির উলুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন চাকমা ওই এলাকার বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল ইসলাম রনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা (জেএসএস সংস্কার) গ্রুপের সঙ্গে ইউপিডিএফ’র গোলাগুলি হয়। এতে সংস্কারপন্থীদের গুলিতে ইউপিডিএফ কর্মী সুমন নিহত হন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!