রইলো মুখের লোম দূর করার কার্যকরী দুটি উপায়, আপনার কোনটি পছন্দ?
মুখের অবাঞ্ছিত লোম এক প্রকার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় প্রত্যেক নারীর জন্যই। অনেকেই এর হাত থেকে রেহাই পেতে বেশ কষ্টদায়ক পদ্ধতি অবলম্বন করে থাকেন। অনেক ক্ষেত্রে এর পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে।
কিন্তু জানেন কি, মুখের এই অবাঞ্ছিত লোম দূর করার কিছু ঘরোয়া সহজ পদ্ধতি রয়েছে। যা কষ্ট ছাড়াই মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি দিবে। তাছাড়া এই পদ্ধতিগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় বলে এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। চলুন তবে জেনে নেয়া যাক মুখের অবাঞ্ছিত লোম দূর করার দুটি উপায়-
১. চিনি ও লেবুর রস
দুই টেবিল চামচ চিনি, লেবুর রস, আট থেকে নয় টেবিল চামচ পানি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর বুদবুদ উঠা পর্যন্ত গরম করে নিন। তারপর ঠাণ্ডা করে ২০ থেকে ২৫ মিনিট মুখে মাখিয়ে রাখুন। ধোয়ার সময় ঠাণ্ডা পানি দিয়ে বৃত্তাকারে ঘষে তুলে ফেলুন। দেখবেন খুব সহজেই অবাঞ্ছিত লোম উঠে এসেছে।
.png)
২. আলু ও মসুর ডাল
এক টেবিল চামচ মধু, লেবুর রস, পাঁচ টেবিল চামচ আলুর রস, মসুর ডালের পেস্ট (মসুর ডাল সারারাত পানিতে ভিজিয়ে রেখে এই পেস্ট তৈরি করতে হবে) একসঙ্গে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি যে স্থানের লোম তুলতে হবে সেখানে ২০ মিনিট মাখিয়ে রাখুন। এরপর পুরোপুরি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ত্বকের পাতলা এবং শক্ত আস্তর ফেলবে যা লোম তুলে আনতে সহায়ক।