ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ১৮ এপ্রিল ২০২০
রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরে কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা মেট্রোপলিটন পুলিশ। 

শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, গত ২ ফেব্রুয়ারি কলেজে যাওয়ার সময় নগরীর ফাজিল খাঁ চারানীপাড়া এলাকায় থেকে হাবিবুর রহমান নামে এক যুবক ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে বনানীপাড়ার একটি বাড়িতে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। 

শনিবার আদালতের মাধ্যমে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!