ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুখে টেপ পেঁচিয়ে সন্তানকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ২৯ এপ্রিল ২০২০
মুখে টেপ পেঁচিয়ে সন্তানকে গলা কেটে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাড়ে আট মাস বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, আড়াই বছর আগে জোতপাড়া গ্রামের মকদম ব্যাপারীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে পার্শ্ববর্তী ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মুক্তা খাতুনের বিয়ে হয়। সম্প্রতি নানা বিষয় নিয়ে মামুন ও মুক্তার মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ধান কাটার কাজে মামুন রায়গঞ্জ গেলে মুক্তা তার সাড়ে ৮ মাস বয়সী শিশু সন্তানের মুখে টেপ লাগিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পরে বাড়ির অন্য সদস্যরা এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ওসি আতাউর রহমান আরো জানান, ঘটনার পরে মুক্তা খাতুন পালিয়ে গেলে বুধবার সকালে শাহজাদপুর পৌর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!