[ রাজধানী ]
মিরপুরে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: প্রতীকী
রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার সন্ধ্যা ৭টা ১১ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কর্মকর্তা কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রাত ৮টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আনে। এরপর ১০টা দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বা আহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের করে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!