[ দেশজুড়ে ]
মাদারীপুরে জেএমবি সদস্য আটক
আটক জেএমবি সদস্য জাবেদ ওরফে জাবের হাওলাদার
মাদারীপুরের রাজৈরে জেএমবি’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক জাবেদ ওরফে জাবের হাওলাদার ওই উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাবেদ জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত। তিনি দাওয়াতি কাজ পরিচালনার জন্য বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক জাবেদ বিভিন্ন সময় উগ্রপন্থী কাজের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তার বাকি সহযোগীদের আইনের আওতায় আনতে তৎপরতা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!