ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাঝ সড়কে বিদ্যুতের খুঁটি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২ সেপ্টেম্বর ২০১৯
মাঝ সড়কে বিদ্যুতের খুঁটি
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ সদরের লুকড়া গ্রামে মাঝ সড়কে একটি বিদ্যুতের খুঁটির কারণে হজারো মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।

গ্রামবাসীর অভিযোগ, খুঁটিটি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও সাড়া মেলেনি।

সরেজমিনে দেখা গেছে, মধ্যগ্রাম-উত্তরহাটি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র সড়কটির মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় সাইকেল ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তাই বাধ্য হয়ে অধিকাংশ মানুষ হেঁটেই চলাচল করে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের কর্মজীবী ও শিক্ষার্থীরা। তাই দ্রুত খুঁটিটি অপসারণ করে দুর্ভোগ লাঘবের দাবি জানান গ্রামবাসী।

লুকড়া ইউপি সদস্য জাহির মিয়া বলেন, এ ইউপির হাজারো মানুষের চলাচলের একমাত্র সড়কে খুঁটি বসিয়েছ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে আমাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা বারবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সুফল পাইনি।

লুকড়া ইউপির বাসিন্দা আবুল কালাম বলেন, মাঝ সড়কে খুঁটি থাকায় আমাদের দুর্ভোগের শেষ নেই। আগে আমরা রিকশা-ভ্যানে চড়ে ৫-১০ মিনিটে যেখানে যেতে পারতাম। এখন সেখানে এক কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। গ্রামের ছেলেমেয়েরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না।

লাখাই পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রুকন উদ্দিন বলেন, খুঁটিটি অপসারণের আবেদন পেয়েছি। আবেদন শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পাঠানো হয়েছে। তাই এখনই আমরা খুঁটিটি অপসারণ করতে পারছি না।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!