[ দেশজুড়ে ]
মাগুরায় করোনা আক্রান্তদের পাশে জেলা পুলিশ
মাগুরায় করোনা আক্রান্তদের পাশে জেলা পুলিশ
লকডাউনে থাকা করোনায় আক্রান্ত অসহায়দের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন মাগুরা জেলা পুলিশ।
পুলিশ সুপার খান মুহাম্মাদ রেজোওয়ান এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে গঠিত পুলিশ সদস্যদের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
এরইমধ্যে ব্যক্তি উদ্দ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠান, সংবাদকর্মীসহ অনেকেই মাগুরায় লকডাউনে থাকা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। এছাড়া তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বিভিন্ন সংগঠন।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!