[ দেশজুড়ে ]
ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলায় মদনহোন মন্দির কমিটির আয়োজনে শুক্রবার সকালে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতার্তদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন এবং বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সসিয়াল ইন্টেলিজেন্স উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ। বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়া এ কম্বল বিতরণে সহায়তা করে।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গোলদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সংগঠনের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা স্কাউট সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, মন্দির কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাই প্রমুখ ।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!