ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় দশ কোটি টাকার শাড়ি উদ্ধার, আটক ১৫

ভোলা প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২০
ভোলায় দশ কোটি টাকার শাড়ি উদ্ধার, আটক ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় ট্রলার থেকে ২৬ হাজার পিস অবৈধ শাড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় চার ভারতীয় নাগরিকসহ ১৫ জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ভোলা খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মাহাবুবুল আলম শাকিল আহম্মেদ জানান, গত রোববার রাতে চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ ১৫ জনকে আটক করা হয়। তাদেরকে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় ও উদ্ধার করা শাড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শাড়ির বর্তমান দাম প্রায় ১০ কোটি টাকা বলে নিশ্চিত করে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!