ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ২১ অক্টোবর ২০১৯
ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: হাইকোর্ট
ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে এনে বিচার বিভাগীয় নির্দেশনা চাইলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী রনিউল ইসলাম গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন। ভোলার ঘটনায় তিনি বিচার বিভাগীয় নির্দেশনার আর্জি জানান।

Advertisement

তখন বেঞ্চের এক বিচারপতি বলেন, ফেসবুকের স্ট্যাটাস নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল। এটা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। আমরা এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ প্রশাসনের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!