ভিডিও করে মল্লিকার কাণ্ড!
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে চলছে লকডাউন। প্রথম ২ দফার পর বর্তমানে ফের ৩ দফার লকডাউন চলছে দেশ জুড়ে। লকডাউনের মধ্যেই এবার মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার।
সরকারের ওই সিদ্ধান্তের পরই মদের দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়তে শুরু করে। যা নিয়ে জোর আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে যায় সামাজিকমাধ্যম জুড়ে।
মদের দোকান খোলার পরপরই তার সামেন কীভাবে মানুষ হুমড়ি খেয়ে লাইন দিতে শুরু করেছেন, সেই ছবি তুলে ধরলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।
মদের দোকানের সামনে কীভাবে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছেন, সেই ছবি তুলে ধরতে মুম্বাইয়ের বিভিন্ন রাস্তায় ঘুরতে শুরু করেন মল্লিকা। সেখানেই দেখা যায়, লকডাউনের মধ্যে কীভাবে মদের দোকানের সামনে লাইন দিচ্ছেন। বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’ এর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ফের একদফা সমালোচনা শুরু হয়ে যায় সামাজিকমাধ্যমে।
এদিকে মদের দোকানের সামনে মহিলাদের দাঁড়িয়ে থাকতে দেখে, প্রশ্ন তোলেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল বর্মা। বলিউড পরিচালকের ওই মন্তব্যের পর তাকে পালটা কটাক্ষ করেন গায়িকা সোনা মহাপাত্র। যা নিয়ে সরগরম হয়ে ওঠে ট্যুইটার।
তবে লকডাউনের মধ্যে মদের দোকান খোলায় সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন মালাইকা অরোরা।
মল্লিকা শেরাওয়াতের ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।