আটকরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর এলাকার জহুর আলীর ছেলে মো. কবির আহম্মেদ, তার ভাগ্নে একই উপজেলার আতিকুল ইসলামের ছেলে মো. আকাশ ও ড্রাইভার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আজিজুল হকের ছেলে আব্দুল খালেক।
রোববার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৪।
.png)
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে তার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৫ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ৩৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ১৩লাখ টাকা। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা হয়েছে।