[ বিনোদন ]
বৈশাখীর সকালের গানে ফেরদৌস আরা
ছবি: সংগৃহীত
স্বনামধন্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা আগামীকাল রোববার বৈশাখীর সকালের গানে গাইবেন। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮ টা ২০ মিনিটে।
অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল হাসান সুজন ও মামুন আব্দুল্লাহ। ফেরদৌস আরা মূলত নজরুল গানের শিল্পী। তা ছাড়াও তিনি সব ধরনের গানেই অভ্যস্ত।
ফেরদৌস আরা বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
রোববারের অনুষ্ঠানে প্রচার হবে তার গাওয়া ৯টি গান।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!