ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোরহানউদ্দিনের ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন হেডকোয়ার্টারে

ভোলা প্রতিনিধি 
প্রকাশিত: ০০:০২, ৪ নভেম্বর ২০১৯
বোরহানউদ্দিনের ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন হেডকোয়ার্টারে
ফাইল ছবি

ভোলার বোরহানউদ্দিনের ঈদগাহ মাঠে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা পুলিশের অতিরিক্ত এসপি সাফিন মাহামুদ জানান, শনিবার পর্যন্ত তদন্ত কার্যক্রম শেষে রোববার পুলিশের তদন্ত প্রতিবেদন হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

এদিকে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানা যায়নি। 

Advertisement

ভোলার বোরহানউদ্দিনের যুবক বিপ্লবের ম্যাসেঞ্জার থেকে আপত্তিকর মেসেজকে কেন্দ্র করে ২০ অক্টোবর জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক। পরে পুলিশ বিভাগ থেকে ২৩ অক্টোবর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত টিমে প্রধান করা হয় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে। এছাড়া সদস্য করা হয় ঢাকার এসবির এসপি হাসিবুল আলম, বরিশাল রেঞ্জ অফিসের এস পি হাবিবুর রহমান, বরিশাল পিবিআইয়ের এসপি মিজানুর রহমান, ভোলা জেলা পুলিশের অতিরিক্ত এসপি সাফিন মাহামুদকে। এই তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে ২৭ অক্টোবর বোরহানউদ্দিন উপজেলায় গিয়ে সাক্ষ্যগ্রহণসহ তদন্ত কার্যক্রম শুরু করে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!