[ রাজধানী ]
বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদরঘাট লঞ্চ টার্মিনালের ওয়াইজঘাট ৩ নং পল্টুনের সামনে মরদেহটি ভাসছিল। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাশিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, মৃতের শরীরে কোনো কাপড় ছিল না। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।
.png)
তিনি জানান, কোথা থেকে মরদেহটি ভেসে এসেছে তা কেউ বলতে পারেনি। বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ পেয়ে তারা মরদেহটি উদ্ধার করেন। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পিবিআইও পরিচয় সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!