ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিমানের নতুন এমডি হলেন মোকাব্বির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৯, ১২ সেপ্টেম্বর ২০১৯
বিমানের নতুন এমডি হলেন মোকাব্বির
বিমানের নতুন এমডি মোকাব্বির হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে মোকাব্বির হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপ সচিব আবদুল লতিফ স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবিলম্বে আদেশটি কার্যকর হবে।

বিমানের নতুন এমডি হলেন মোকাব্বিরএর আগে মোকাব্বির হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রোববার নতুন এমডি বাংলাদেশ বিমানের দায়িত্ব গ্রহণ করবেন।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!