[ দেশজুড়ে ]
বাশঁঝাড়ের ভেতর বসে ডাকাতির পরিকল্পনা, আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে বাঁশঝাড়ের ভেতর বসে ডাকাতির পরিকল্পনার সময় দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১১টায় উপজেলার মুরইল-নসরতপুর সড়কের একটি বাঁশ ঝাড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের ফুলবর রহমানের ছেলে মাসুদ রানা, কাহালু উপজেলার শিলকওড় পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে রাজু প্রামাণিক ও দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর সাখিদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে মামুনুর রশিদ সোহেল।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির মুরইল-নসরতপুর সড়কের খায়রুল ইসলাম রুবেলের বাড়ির পাশের একটি বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি বড় হাসুয়া ও ৩টি লাঠি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে আদমদীঘি, দুপচাঁচিয়াসহ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!