ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে জেএমবি সদস্য আটক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ৩১ অক্টোবর ২০১৯
বরিশালে জেএমবি সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের এয়ারপোর্ট থানা এলাকা থেকে বুধবার রাতে জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটক মো. ইমাম হোসেন মুলাদী উপজেলার তেরোচড় গ্রামের আবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দূপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই জেএমবি সদস্য নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে মাদারীপুর যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় উগ্রবাদী লিফলেট ও বই উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ করা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!