[ দেশজুড়ে ]
বঙ্গোপসাগরে অবৈধ মালামালসহ ৪৮ মিয়ানমার নাগরিক আটক
ফাইল ছবি
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে চোরাই মালামালসহ ৪৮ মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
সোমবার দুপুরের অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কোস্টগার্ড সদরদফতর থেকে লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ডের এ মিডিয়া অফিসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে বিশেষ অভিযান চালিয়ে দুটি কার্গো থেকে চোরাই কাঠ, গরু ও অন্যান্য চোরাই মালামালসহ তাদের গ্রেফতার করা হয়। এ ধরনের অপরাধী শনাক্তকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত কোস্টগার্ড যুদ্ধ করে যাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!