[ বিনোদন ]
ফের নিশীতার কণ্ঠে পুরোনো দিনের গান
নিশীতা বড়ুয়া
পুরোনো দিনের বাংলা গান নিজেদের কণ্ঠে তুলে নেন এই প্রজন্মের সংগীতশিল্পীরা। এরই মধ্যে পুরোনো দিনের বেশ কিছু গান প্রকাশ পেয়েছে ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়ার কণ্ঠে। সেই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ করলেন আরো এক পুরোনো গান।
এবার নিশীতা কণ্ঠে তুলে নিয়েছে চিত্রা সিংয়ের গাওয়া বিখ্যাত গান 'কথা ছিল দেখা হবে'। এই গানটি গেল ২৪ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে নিশীতা বলেন, কৃতজ্ঞতা জানাই পার্থ বড়ুয়া দাদাকে। কারণ তিনি এ গান গাওয়ার জন্য আমার ওপর আস্থা রেখেছেন। গানটি ছোটবেলা থেকেই খুব ভালোবাসতাম। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে গাওয়ার।
এর আগে নিশীতার কণ্ঠে প্রকাশ হয়েছে উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের 'আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব', আরতি মুখার্জির 'তখন তোমার একুশ বছর বোধ হয়' ও শ্রাবন্তী মজুমদারের 'আহা কপালে আগুন জ্বলে না'। এই গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!