ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফিল্মি স্টাইলে ফাঁকা গুলি ছুড়ে ২৬ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৮, ১ নভেম্বর ২০১৯
ফিল্মি স্টাইলে ফাঁকা গুলি ছুড়ে ২৬ লাখ টাকা ছিনতাই
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে ফিল্মি স্টাইলে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের কাঁটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম ও কাস্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন জানান, দুপুর ২টার দিকে সাতক্ষীরা শহরের সাউথ-ইস্ট ব্যাংক থেকে বিকাশের ২৬ লাখ টাকা তুলে করে মোটরসাইকেল যোগে তারা তিনজন এক সঙ্গে শ্যামনগরে ফিরছিলেন। পথে কালিগঞ্জ উপজেলার কাঁটাখালী নামক স্থানে পৌঁছলে শ্যামনগরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের গতিরোধ করে। ওই মোটরসাইকেলে তিনজন হেলমেটধারী ছিলেন। তারা গতিরোধ করে তিনটি পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় তাদের কাছে ব্যাগে ২৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যান। তাৎক্ষণিক ঘটনাটি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দুই রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বিকাশের ওই তিন কর্মকর্তার কোনো যোগসাজশ রয়েছে কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!