প্রসূতিকে সাহস যোগাতে কেট মিডলটনের ‘ভার্চুয়াল ভিজিট’
মহামারীর মাঝে সন্তান প্রসব করা যেকোনো মায়ের জন্য উদ্ভট অভিজ্ঞতা। তাই এমন পরিস্থিতিতে একটি এনএইচএস ইউনিটে থাকা নতুন মাকে ‘ভার্চুয়াল ভিজিট’ করলেন ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন।
ডেইলি মেইল’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বিছানার পাশে হঠাৎ একটি বিশাল পর্দা আনা হলে একটু অবাক হয়ে যান রেবেকা অ্যাটউড। তিনি অবাক হয়ে পর্দার দিকে তাকিয়ে ছিলেন। আচমকা পর্দায় হাজির হন কেট এবং রেবেকাকে অভিনন্দন জানান। এনএইচএস ইউনিটে কেটের এই 'ভার্চুয়াল ভিজিট' রেবেকার জন্য মনোবল-বর্ধনকারী একটা সময় ছিল।
‘ভার্চুয়াল ভিজিটে’ কেট বলেন, 'হ্যালো! আপনার সঙ্গে দেখা করে খুব ভাল লাগলো। মনে হচ্ছে এটি আপনার প্রথম সন্তান। আপনাদের জন্য অনেক শুভ কামনা'
এর আগের রাতেই রেবেকা একটি ছেলে সন্তান জন্ম দেন। ম্যাক্সের জন্মের পর রেবেকা চিৎকার করে বলেছিলেন স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানান।
দক্ষিণ-পশ্চিম লন্ডনের রায়নেস পার্কের রেবেকা বলেন, দুই ঘণ্টা ঘুমানোর পরে ডাচেস অফ কেমব্রিজের এই ‘ভার্চুয়াল ভিজিট’ বেশ অবাক করে দিয়েছিল।
রেবেকা বলেন, তিনি আমাদের খোঁজ নেন এবং একটি অস্বাভাবিক সময়ে বাচ্চা হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন। এছাড়াও মায়েদের এই ওয়ার্ডের সব নার্সরা বিষয়টিকে আরো স্বাভাবিক করে তুলেছেন। এমনকি মুখোশ ছাড়াই তারা সেবা চালিয়েছেন।